বিশ্ব হার্ট দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শোভাযাত্রা, আলোচনা, সেমিনারসহ নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্বের অন্যান্য দেশের মতো গতকাল বৃহস্পতিবার বাংলাদেশেও পালিত হয়েছে আন্তর্জাতিক হার্ট দিবস। দিবসটি উপলক্ষে বিভিন্ন সংগঠন ঢাকায় নানা কর্মসূচির আয়োজন করে। বিশ্ব হার্ট দিবস উপলক্ষে সকালে শোভাযাত্রা, ফ্রি হার্ট ক্যাম্পেইন ও সেমিনারের আয়োজন করে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ।ফাউন্ডেশনের মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে হূদেরাগ এড়াতে চিকিৎসকেরা প্রতিটি পরিবারকে কিছু বিষয় মেনে চলার পরামর্শ দেন। সেগুলো হলো: বাড়িতে সিগারেট ও তামাকের ব্যবহার নিষিদ্ধ করা, প্রতিদিন শাকসবজি ও ফলমূল খাওয়া, পরিবারের সদস্যদের খেলাধুলাসহ অন্যান্য শারীরিক পরিশ্রমে উদ্বুদ্ধ করা এবং হূদেরাগের ঝুঁকির মাত্রা জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া।সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন হার্ট ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের শিক্ষক সোহেল রেজা চৌধুরী। প্রবন্ধে বলা হয়, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও হূদেরাগ, ডায়াবেটিসের মতো অসংক্রামক ব্যাধি বাড়ছে। বিশ্বে প্রতিবছর এক কোটি ৭১ লাখ লোক হূদেরাগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। এর মধ্যে ৮২ শতাংশ মৃত্যু হয় নিম্ন ও মধ্য আয়ের দেশের জনগণ। তাই দেশের জনগণকে এ বিষয়ে সচেতনতা অবলম্বনের আহ্বান জানানো হয়।বিচারপতি চৌধুরী এ টি এম মাসুদের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন ফাউন্ডেশনের যুগ্ম মহাসচিব এম সিরাজুল ইসলাম ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তা এম মোস্তফা জামান।দিবসটি উপলক্ষে সপ্তাহব্যাপী হূদেরাগ পরীক্ষার আয়োজন করে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল। গতকাল ওই কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত হয়। কর্মসূচির শেষ দিনে ১০০ জন মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যের হার্ট চেকআপ করা হয়। এ ছাড়া বিশেষ সেমিনারেরও আয়োজন করা হয়।অন্যদিকে সকালে দিবসটি উপলক্ষে শোভাযাত্রা বের করে বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটি। নিজস্ব কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ হার্ট রিসার্চ অ্যাসোসিয়েশন।