প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার কাহালু উপজেলার শেখাহার গ্রামে ডা. মুসা পাঠাগারের আয়োজনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৪তম জন্মজয়ন্তী পালন করা হয়েছে। গত বুধবার বিকেলে পাঠাগার কার্যালয়ে পাঠাগারের সভাপতি সিরাজুল হকের সভাপতিত্বে কবিগুরুর সাহিত্যকর্মের ওপর বক্তব্য দেন দুপচাঁচিয়া জেকে কলেজের অধ্যক্ষ আবদুল মজিদ, তালোড়া পৌর মেয়র আবদুল জলিল খন্দকার, কবি আফরিনা পারভীন, দুপচাঁচিয়া লেখক সংঘের সাধারণ সম্পাদক মোসলিম উদ্দিন, সাহিত্য সম্পাদক অরবিন্দ কুমার দাস, পাঠাগারের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম প্রমুখ।