বিশ্বকাপ উন্মাদনা কুইজে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিল এবিসি ও ট্রান্সকম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে আয়োজন করা ‘বিশ্বকাপ উন্মাদনা কুইজ কনটেস্ট’ বিজয়ী ১৮ জনের হাতে পুরস্কার তুলে দিয়েছে এবিসি রেডিও ও ট্রান্সকম ডিজিটাল কর্তৃপক্ষ। গতকাল রোববার রাজধানীর এবিসি রেডিও কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয়ীদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। বিশ্বকাপ কুইজে বিজয়ীদের মধ্যে প্রথম পুরস্কার ২১ ইঞ্চি এলসিডি টিভি পান মামুনুর রশীদ। নওরিন মুনির ও এনামুল হক পেয়েছেন টিভি। এ ছাড়া মোবাইল ফোন, টেবিল ফ্যান, ইস্ত্রিসহ বিজয়ীদের নানা পুরস্কার দেওয়া হয়। ট্রান্সকম ইলেকট্রনিক্সের চিফ অপারেটিং অফিসার আরশাদ হক, বিইআইএল ও বিএলএলের চিফ অপারেটিং কর্মকর্তা হাবিবুর রহমান মোল্লা, ট্রান্সকম ডিজিটালের হেড অব বিজনেস জাফরুল আলম খান, এবিসি রেডিওর নির্বাহী পরিচালক জালালউদ্দিন আকন্দ এবং এবিসি রেডিওর বার্তা ও অনুষ্ঠান-প্রধান সানাউল্লাহ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। সানাউল্লাহ অনুষ্ঠানে বলেন, কুইজের আয়োজন ব্যাপক সাড়া ফেলেছিল বলে ভবিষ্যতেও তা অব্যাহত রাখা হবে। বিশ্বকাপ ফুটবল চলাকালীন শ্রোতাদের মধ্যে এই কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।