বিশ্বকাপ উপলক্ষে চট্টগ্রামে মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ উপলক্ষে চট্টগ্রাম মেতেছে উৎ সবে। প্রতিদিন আনন্দ শোভাযাত্রা, আতশবাজি ফোটানোসহ নানা আয়োজন করছে ক্রীড়ামোদীরা। এরই অংশ হিসেবে গতকাল নগরের বিভিন্ন স্থানে বাংলাদেশকে শুভকামনা জানিয়ে আনন্দ মিছিল বের করা হয়েছে।নগরের জামালখানে বিকেলে বাদ্যযন্ত্র নিয়ে মিছিল করেছে অরুণোদয় ক্রিকেট ক্লাব নামে একটি সংগঠন। বিশাল জাতীয় পতাকা এবং বাংলাদেশ দলকে শুভকামনা-সংবলিত বিভিন্ন ব্যানার ও ফেস্টুন মিছিলে স্থান পায়। মিছিলে অংশগ্রহণকারীদের মুখে মুখে ছিল ‘বাংলাদেশ’ ‘বাংলাদেশ’ স্লোগান।এ ছাড়া রাতে নগরে মশাল নিয়ে মিছিল বের করে কিছু তরুণ। ব্যান্ডপার্টির সঙ্গে নেচে গেয়ে তারা বাংলাদেশকে উৎ সাহ জোগায়। মিছিল থেকে আতশবাজি ফোটানো হয়। নগরের আগ্রাবাদ, বহদ্দারহাট, খুলশী, জিইসি মোড়, বাকলিয়াসহ আরও বিভিন্ন স্থান থেকে মিছিল বের করা হয়।