বিশ্বকাপ কুইজে গাড়ি পেলেন মাদারীপুরের আমেনা খাতুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মায়ের নামে কুপন পূরণ করে প্রথমআলোর বিশ্বকাপ কুইজে অংশ নিয়েছিলেন ঢাকার ফার্মগেট এলাকার ফল ব্যবসায়ী ইকবাল হোসেন। মা আমেনা খাতুন থাকেন মাদারীপুরে। ইকবাল হোসেন কুইজের ড্র অনুষ্ঠানে এসেছিলেন তাঁর মায়ের নামটি কোনো একটা পুরস্কার নিয়েই আসবে, এই বিশ্বাসে। মেগা পুরস্কারে গাড়ি বিজয়ী হিসেবে মায়ের নাম শুনে আনন্দে লাফিয়ে ওঠেন তিনি।
ক্যামব্রিয়ান কলেজ-প্রথম আলো বিশ্বকাপ কুইজের মেগা ড্রয়ে প্রথম পুরস্কারের গাড়িটি পান মাদারীপুরের শিবচরের গৃহিণী আমেনা খাতুন। গত শনিবার ঢাকার সিএ ভবন মিলনায়তনে বিশ্বকাপজুড়ে আয়োজিত পাঁচটি কুইজ আয়োজনের ড্র অনুষ্ঠিত হয়। মিলনায়তনভর্তি দর্শক ও অংশগ্রহণকারীদের উপস্থিতিতে কুইজ পরিচালনা করেন বাংলাদেশের চার ফুটবল তারকা শেখ মোহাম্মদ আসলাম, আশরাফ উদ্দীন আহম্মেদ চুন্নু, আলফাজ আহমেদ ও আমিনুল হক।
এ সময় প্রথম আলো ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাঁচটি কুইজে প্রায় ৬৫ লাখ কুপন জমা হয়। এর মধ্য থেকে গত শনিবারের ড্রয়ে শেষ পর্ব ও মেগা পর্বের মোট ৮৪ জন বিজয়ী নির্ধারণ করা হয়। পুরস্কারের মধ্যে ছিল একটি গাড়ি, তিনটি মোটরসাইকেল, ছয়টি এলইডি টিভি, তিনটি রেফ্রিজারেটর, ১৫টি স্মার্টফোনসহ আকর্ষণীয় পুরস্কার। ঈদের পর আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের কাছে পুরস্কার হস্তান্তর করা হবে।
কুইজের ড্র অনুষ্ঠান শুরুর আগেই মিলনায়তন পূর্ণ হয়ে যায় দর্শকদের উপস্থিতিতে। তাঁদের বেশির ভাগই ছিলেন অংশগ্রহণকারী। অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের মধ্য থেকে রা্যফল ড্রয়ে দুজনকে একটি করে স্মার্টফোন দেওয়া হয়।
ড্র অনুষ্ঠানে চার ফুটবল তারকার সঙ্গে উপস্থিত ছিলেন নর্দান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার লে. ক. একতেদার আহমেদ সিদ্দিকী ও সহকারী পরিচালক (জনসংযোগ) ড. তাহের মান্‌জুর; ওয়ালটনের নির্বাহী পরিচালক হুমায়ুন কবীর ও উপ-পরিচালক ফিরোজ আলম; সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান আবদুল আজিজ ও কোষাধ্যক্ষ মো. আল-আমিন মোল্লা এবং বিএসবি-ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের চেয়ারম্যান এম কে বাশার ও জনসংযোগ সমন্বয়ক নজরুল ইসলাম। প্রথম আলোর পক্ষ
থেকে উপস্থিত ছিলেন সম্পাদক মতিউর রহমান, সহযোগী সম্পাদক আনিসুল হক, মহাব্যবস্থাপক (বিজ্ঞাপন) রশিদুর রহমান, মহাব্যবস্থাপক (সাকু‌র্লেশন) এ বি এম জাকারিয়া, উপমহাব্যবস্থাপক (হিসাব) মোহাম্মদ জসীম উদ্দিন, চিফ বিজনেস অফিসার তানভীর আহমাদ, বিশেষ প্রতিনিধি (ক্রীড়া) মাসুদ আলম, হেড অব ব্র্যান্ড অ্যান্ড অ্যাকটিভেশন অরূপ কুমার ঘোষ, হিসাব ব্যবস্থাপক পলাশ রঞ্জন ভৌমিক, বিজ্ঞাপন ব্যবস্থাপক হুমায়ুন কবীর, উপ-বিজ্ঞাপন ব্যবস্থাপক রাশেদুল হক ও ক্যাটাগরি ব্যবস্থাপক মঞ্জুর হোসাইন।