
বিশ্বকাপজুড়ে প্রথম আলো নানামাত্রিক ১২টি কুইজের আয়োজন করেছিল। যেদিন খেলা, সেদিনই পুরস্কার জেতার সুযোগ ছিল ১৯ জেলায়। পাশাপাশি ছিল সাপ্তাহিক, পর্বভিত্তিক, এসএমএস ও অনলাইন কুইজ। এগুলোর মধ্যে প্রায় সব কুইজের ড্র অনুষ্ঠিত হয়েছে ইতিমধ্যেই। পুরস্কার হাতে পেয়েছেন দেশজুড়ে প্রতিদিনের বিজয়ীরা। বাকি চারটি কুইজের শেষ পর্ব ও মেগা পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে ১৩ এপ্রিল সিএ ভবন মিলনায়তনে। এই ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুইজে অংশ নেওয়া অনেক পাঠক। ড্র পরিচালনা করেছেন দেশসেরা সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। এ অনুষ্ঠানে চার কুইজে তিনটি ব্র্যান্ড নিউ গাড়ি ও একটি মোটরসাইকেলসহ ৮০ জন বিজয়ী নির্ধারণ করা হয় জনসমক্ষে।
ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার, জাতীয় দলের সাবেক ক্রিকেটার জাভেদ ওমর, হাসিবুল হোসেন, মেহরাব হোসেন অপি, মেহরাব জুনিয়র ও জাতীয় মহিলা দলের ক্রিকেটার জাহানারা আলম। এ ছাড়া উপস্থিত ছিলেন হোলসিম সিমেন্টের চিফ ফিন্যান্স অফিসার অচিন্ত পাল, ভাইস প্রেসিডেন্ট পারভীন সুলতানা, উপব্যবস্থাপক

(করপোরেট কমিউনিকেশন) তাসনিম তৈয়ব, উপব্যবস্থাপক (ব্র্যান্ড) তৌসিফ ইসলাম; বিজ্ঞাপনী সংস্থা প্রচিত-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম মাহবুবুর রহমান; সনি বাংলাদেশ ব্র্যান্ডের প্রধান স্ট্যানলি টান, সনি র্যাংগস ইলেকট্রনিকসের উপমহাব্যবস্থাপক তানভীর হোসেন, বিক্রয় ব্যবস্থাপক জানে আলম; মোমেন্টামের

মহাব্যবস্থাপক সৈয়দ হাসান ইমাম; এসিআই লজিস্টিকসের (স্বপ্ন) হেড অব বিজনেস স্ট্র্যাটেিজ অ্যান্ড কনজিউমার অ্যানগেজমেন্ট মাহাদী ফয়সাল ও সহকারী ব্যবস্থাপক ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন ফাত-উল কবির অমিয় এবং প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক, ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র, মহাব্যবস্থাপক (বিজ্ঞাপন) রশিদুর রহমান, উপমহাব্যবস্থাপক (বিজ্ঞাপন) মো. আহসানুল হক, উপমহাব্যবস্থাপক (সার্কুলেশন) সুব্রত শীল, বিজ্ঞাপন ব্যবস্থাপক হুমায়ুন কবির, সার্কুলেশন ব্যবস্থাপক আমিরুল হক, জ্যেষ্ঠ সহসম্পাদক ইকবাল হোসাইন চৌধুরী ও ক্যাটাগরি ব্যবস্থাপক মঞ্জুর হোসাইন (ক্যাটাগির)। পুরস্কার প্রদানের তারিখ ও স্থানের ব্যাপারে বিজয়ীদের সঙ্গে প্রথম আলো থেকে যোগাযোগ করা হবে।