বিশ্বকাপ ক্রিকেট কুইজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপজুড়ে প্রথম আলো পাঠকদের জন্য নানামাত্রিক কুইজের আয়োজন করছে। যেদিন খেলা, সেদিনই পুরস্কার জেতার সুযোগ থাকছে ১৯ জেলায় প্রথম আলোর কার্যালয়ে। প্রতিদিনের এমন দুটি কুইজের পাশাপাশি সাপ্তাহিক, পর্বভিত্তিক এসএমএস ও অনলাইন কুইজ মিলিয়ে থাকছে ১২টি কুইজের জমজমাট আয়োজন।

থাকছে তিনটি ব্র্যান্ড নিউ গাড়িসহ লাখ লাখ টাকার আকর্ষণীয় পুরস্কার। হোলসিম–প্রথম আলো ক্রিকেট কুইজের প্রথম পর্বের ফলাফল প্রকাশিত হলো আজ।  

ঢাকায় ড্র পরিচালনা করেন সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম
ঢাকায় ড্র পরিচালনা করেন সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম

হোলসিম-প্রথম আলো বিশ্বকাপ ক্রিকেট কুইজে বিজয়ী যাঁরা
‘হোলসিম-প্রথম আলো বিশ্বকাপ ক্রিকেট কুইজ’-এর প্রথম পর্বের লটারির ড্র অনুষ্ঠিত হয়েছে গতকাল রোববার। প্রথম আলো কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ড্রয়ের লটারি পরিচালনা করেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম। এ সময় উপস্থিত ছিলেন হোলসিমের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মাসউদুল হাসান (মানবসম্পদ ও প্রশাসন), উপব্যবস্থাপক তাসনিম তৈয়ব (করপোরেট কমিউনিকেশন), উপব্যবস্থাপক তৌসিফ ইসলাম (ব্র্যান্ড), প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম, উপমহাব্যবস্থাপক মো. আহসানুল হক (বিজ্ঞাপন), ক্যাটাগরি ব্যবস্থাপক মঞ্জুর হোসাইন এবং বিজ্ঞাপনী সংস্থা প্রচিতর প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম মাহবুবুর রহমান। সৌভাগ্যবান ১২ জন প্রথম পর্বের লটারিতে জয়ী হয়েছেন। পুরস্কারের মধ্যে রয়েছে দুজনের ঢাকা-কক্সবাজার-ঢাকা এয়ার টিকিট, ট্যাব, ওভেন, আইপড ও মোবাইল ফোনসেট। বিশ্বকাপ শেষে সব পর্বের বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার হস্তান্তর করা হবে। পুরস্কার প্রদানের তারিখ ও স্থানের ব্যাপারে বিজয়ীদের সঙ্গে  প্রথম আলো  থেকে যোগাযোগ করা হবে।

বিজয়ী যাঁরা:
দুজনের ঢাকা-কক্সবাজার-ঢাকা এয়ার টিকিট (১ জন):  কাজী তানভীর, কালুরঘাট, চট্টগ্রাম।

ট্যাব (১ জন): আতিকুর রহমান, তেজগাঁও, ঢাকা।

মাইক্রোওয়েব ওভেন (১ জন):  ফয়সাল আহমেদ, কেপি ঘোষ স্ট্রিট, বংশাল, ঢাকা।

আইপড (১ জন): হারুন অর রশিদ, জিয়া হল, ঢাকা বিশ্ববিদ্যালয়।

মোবাইল ফোনসেট (৮ জন):  সুরাইয়া রহমান, অভয় দাস লেন, ঢাকা; মো. খোরশেদ আলম, বাংপাই, চৌদ্দগ্রাম, কুমিল্লা; কাজল পাল, মেজরটিলা, সিলেট; মো. হুমায়ুন কবীর, হাজীগঞ্জ, চাঁদপুর; নার্গিস আক্তার, গোয়ালনগর লেন, ঢাকা; আনোয়ার, ত্রিশাল, ময়মনসিংহ; নুরুল হক, চৌদ্দগ্রাম, কুমিল্লা; সমীর ভট্টাচার্য্য, পটিয়া, চট্টগ্রাম।

বগুড়া ও কক্সবাজারে প্রতিদিনের কুইজের পুরস্কার হাতে বিজয়ীরা
বগুড়া ও কক্সবাজারে প্রতিদিনের কুইজের পুরস্কার হাতে বিজয়ীরা