বিশ্বকাপ ক্রিকেটের খেলোয়াড়দের খালেদা জিয়ার অভিনন্দন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ২০১১ সালে বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণকারী সব খেলোয়াড়কে অভিনন্দন জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে তিনি এ অভিনন্দন জানান। খবর ইউএনবির।সদ্য কারামুক্ত দলের নেতা-কর্মীরা গতকাল রাত সোয়া আটটার দিকে বিরোধীদলীয় নেতার গুলশানের কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গেলে তিনি এ অভিনন্দনের কথা জানান। ৭ ফেব্রুয়ারি বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে এসব নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল।এ ছাড়া খালেদা জিয়া বিশ্বকাপের প্রথম ম্যাচে বাংলাদেশ দলের জয় কামনা করেন। মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আগামীকাল শনিবার বিশ্বকাপের প্রথম ম্যাচে বাংলাদেশ ভারতের মুখোমুখি হবে।