বিশ্বকাপ ক্রিকেটের ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিকেট বিশ্বকাপ-২০১৫ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও ডেটা কার্ড অবমুক্ত করেন। ছবি: ফোকাস বাংলা
ক্রিকেট বিশ্বকাপ-২০১৫ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও ডেটা কার্ড অবমুক্ত করেন। ছবি: ফোকাস বাংলা

বাংলাদেশ ডাকঘর আজ রোববার আইসিসি ক্রিকেট বিশ্বকাপ-২০১৫ উপলক্ষে স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও ডেটা কার্ড ছেড়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে রাজধানীর আগারগাঁওয়ে ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি মন্ত্রণালয়ের অধীন আইসিটি অধিদপ্তরে ১০ টাকা মূল্যের একটি ডাকটিকিট, ১০ টাকা মূল্যের একটি উদ্বোধনী খাম এবং ৫ টাকা মূল্যের একটি ডেটা কার্ড অবমুক্ত করেন।
এ উপলক্ষে একটি বিশেষ সিলমোহর ব্যবহার করা হয়। বাংলাদেশ ডাকঘরের ভারপ্রাপ্ত মহাপরিচালক প্রভাষ সাহা এ সময় উপস্থিত ছিলেন।
আজ থেকে ঢাকা জিপিওর ফিলাটেলিক ব্যুরোতে স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও ডেটা কার্ড বি​ক্রি করা হবে। পরে অন্যান্য জিপিও এবং সারা দেশের প্রধান ডাকঘরগুলোতে এগুলো পাওয়া যাবে। বাসস