বিশ্বকাপ ক্রিকেটের ভুয়া টিকিট না কেনার পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কালোবাজার থেকে ক্রিকেট বিশ্বকাপের জাল ও ভুয়া টিকিট না কেনার জন্য নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ক্রিকেট বিশ্বকাপ-২০১১-এর টিকিট জাল করা হয়েছে মর্মে গোয়েন্দা পুলিশের কাছে তথ্য আছে। কালোবাজারের মাধ্যমে টিকিট কেনা হলে তা নকল হতে পারে। তাই কালোবাজার থেকে কোনো ধরনের টিকিট না কেনার জন্য অনুরোধ করা হলো।’ কালোবাজারির সঙ্গে জড়িত অভিযোগে ইতিমধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।