বিশ্বকাপ ক্রিকেটের স্মারক ডাকটিকিট প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইসিসি বিশ্বকাপ ক্রিকেট ২০১১ উপলক্ষে চারটি স্মারক ডাকটিকিট, একটি স্যুভেনির শিট ও একটি উদ্বোধনী খাম প্রকাশ করেছে ডাক বিভাগ।গতকাল বুধবার ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ মন্ত্রণালয়ের নিজ দপ্তরে এগুলো প্রকাশ করেন।এসব স্মারক প্রকাশকালে মন্ত্রণালয়ের সচিব সুনীল কান্তি বোস ও ডাক বিভাগের মহাপরিচালক মোবাশশেরউর রহমান উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।