বিশ্বকাপে আন্তর্জাতিক মানের নিরাপত্তা দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসন্ন বিশ্বকাপ ক্রিকেট আসর চলাকালীন আন্তর্জাতিক মানের নিরাপত্তা দেবে সরকার। ওই সময় রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু করে অতিথি ও খেলায়াড়েরা যেখানে থাকেবেন, সেখান পর্যন্ত সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে।গতকাল রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বিশ্বকাপ নিরাপত্তাসংক্রান্ত তৃতীয় সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। এ সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আগামী ১৭ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু আন্তর্জাতিক স্টেডিয়ামে বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠান হবে। বাংলাদেশে মোট আটটি ম্যাচ হবে।