বিশ্বকে আনন্দময় স্থানে পরিণত করার ঘোষণা কোকাকোলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনলাইন কমিউনিটির মাধ্যমে ফেসবুকে পাঁচ কোটিতম ‘লাইক’ পেয়েছে কোমলপানীয় উৎপাদনকারী প্রতিষ্ঠান কোকাকোলা। এর পরই কোকাকোলার ভক্ত-অনুরাগীদের সম্মিলিত প্রচেষ্টায় বিশ্বকে একটি আনন্দময় স্থানে পরিণত করার পরিকল্পনার কথা ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। এ ব্যাপারে কোকাকোলার মার্কেটিং ও কমার্শিয়াল প্রধান জো ট্রিপডি বলেন, ‘ঐতিহাসিকভাবে কোকাকোলা প্রতিদিন বিশ্বের মানুষের সাধারণ মুহূর্তগুলোকে আনন্দময় করে তুলতে চেষ্টা করে। বিশ্বকে একটি সুখময় স্থানে পরিণত করার কাজে আজ আমরা বিশ্বের পাঁচ কোটি মানুষকে ফেসবুকের মাধ্যমে শক্তিশালী বন্ধনে একত্রিত করতে পেরেছি।’কোকাকোলা ওই সব ব্যক্তিবিশেষকে নির্বাচিত করবে, যাদের উদ্ভাবনী শক্তি ও কার্যকলাপ অন্যদের মধ্যে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে সামাজিক আন্দোলন সৃষ্টি করতে পারবে এবং আনন্দময় বিশ্ব গঠনে সহায়তা করবে। কোকাকোলা শিগগিরই অংশগ্রহণকারী নির্বাচন, সময়সীমা, নির্ধারিত ধারণা বা পরিকল্পনার অগ্রগতি সম্পর্কে তথ্য দেবে। বিজ্ঞপ্তি।