বিশ্বকে কমলায় রাঙাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বিশ্বকে কমলায় রাঙাও: নারী ও কন্যাশিশুদের প্রতি সহিংসতা বন্ধ কর’--এই স্লোগান নিয়ে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশেও আজ বুধবার (২৫ নভেম্বর) পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস।

দিবসটি উপলক্ষে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। তবে এ বছরের কার্যক্রমে দেওয়া হয়েছে বিশেষ গুরুত্ব। এর কারণ তিনটি। প্রথমত, এ বছর বেইজিং কার্যক্রমের (পিএফএ) ২০ বছর পূর্তি। দ্বিতীয়ত, এমডিজির সমাপ্তি। তৃতীয়ত, গত সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সব রাষ্ট্রের সম্মতিক্রমে গৃহীত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)‍ নির্ধারণ, যা বাস্তবায়নের মূল ভিত্তি হবে লিঙ্গবৈষম্য নির্মূল করে নারী-পুরুষের সক্ষমতার পূর্ণ বিকাশ ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা।

এসব উদ্দেশ্য সামনে রেখে এই দিবসের কার্যক্রমকে আজ (২৫ নভেম্বর) থেকে ১০ ডিসেম্বর (বিশ্ব মানবাধিকার দিবস) পর্যন্ত ১৬ দিনে বিস্তৃত করা হয়েছে। জাতিসংঘের আহ্বানে এই সময় নারী নির্যাতনবিরোধী নানা প্রচারণা চলবে।

বিশ্বজুড়ে নারী নির্যাতন নির্মূল করতে রাষ্ট্র ছাড়াও বেসরকারি প্রতিষ্ঠান, সুশীল সমাজ, গণমাধ্যম ও নাগরিক পর্যায়ে অঙ্গীকার ও কার্যক্রমকে দৃশ্যমান এবং সক্রিয় করার আহ্বান জানানো হয়েছে।

জাতিসংঘ দিবসটি পালনের আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় ১৯৯৯ সালের ১৭ ডিসেম্বর।