বিশ্বকে সহিংসতামুক্ত করে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জনপ্রশাসন সচিবের
বিশ্বকে সহিংসতামুক্ত করে শান্তি প্রতিষ্ঠায় সর্বোচ্চ অগ্রাধিকার দিতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কামাল আবদুল নাসের চৌধুরী। গতকাল মঙ্গলবার ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত ইউনেসকোর নির্বাহী বোর্ডের ১৯৬তম অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে তিনি এ আহ্বান জানান।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইউনেসকোর নির্বাহী বোর্ডের ভাইস চেয়ারম্যান কামাল আবদুল নাসের চৌধুরী বিশ্বকে মানবজাতির জন্য বাসযোগ্য করতে সারা বিশ্বের শিক্ষা কার্যক্রমের পাঠ্যসূচিতে ‘বিশ্ব শান্তির জন্য শিক্ষা’ অন্তর্ভুক্ত করার ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি প্রতিবন্ধী শিশুদের শিক্ষার আওতায় আনার বিষয়ে জোর দিয়ে অটিজম-আক্রান্ত শিশুসহ অনগ্রসর শিশুদের উন্নয়নে বাংলাদেশ সরকারের পদক্ষেপ তুলে ধরেন।
ইউনেসকোর নির্বাহী বোর্ডের এ অধিবেশন ২৩ এপ্রিল পর্যন্ত চলবে। ৮ এপ্রিল এই অধিবেশন শুরু হয়। এতে বাংলাদেশের পাঁচ সদস্যের প্রতিনিধিদল অংশ নেন।