বিশ্বকে সহিংসতামুক্ত করে শান্তি প্রতিষ্ঠার আহ্বান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকে সহিংসতামুক্ত করে শান্তি প্রতিষ্ঠায় সর্বোচ্চ অগ্রাধিকার দিতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কামাল আবদুল নাসের চৌধুরী। মঙ্গলবার ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত ইউনেসকোর নির্বাহী বোর্ডের ১৯৬তম অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে তিনি এ আহ্বান জানান।
ইউনেসকোর নির্বাহী বোর্ডের ভাইস চেয়ারম্যান কামাল আবদুল নাসের চৌধুরী বিশ্বকে মানবজাতির জন্য বাসযোগ্য করতে সারা বিশ্বের শিক্ষা কার্যক্রমের পাঠ্যসূচিতে ‘বিশ্বশান্তির জন্য শিক্ষা’ অন্তর্ভুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি প্রতিবন্ধী শিশুদের শিক্ষার আওতায় আনার বিষয়ে জোর দিয়ে এ বিষয়ে অটিজম আক্রান্ত শিশুসহ অনগ্রসর শিশুদের উন্নয়নে বাংলাদেশ সরকারের পদক্ষেপ তুলে ধরেন। বিজ্ঞপ্তি।