বিশ্বজিতের হত্যাকারীদের আড়াল করার চেষ্টা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রীসহ সরকার বিশ্বজিৎ দাসকে হত্যার দায় অস্বীকার করে হত্যাকারীদের আড়াল করার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন গণতান্ত্রিক বাম মোর্চার নেতারা। বিশ্বজিৎ হত্যাকাণ্ডের প্রতিবাদে গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে এসব অভিযোগ করা হয়।সভায় বাম মোর্চার নেতারা বলেন, ৯ ডিসেম্বর বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের অবরোধের সময় বিশ্বজিৎ দাসকে ছাত্রলীগের গুন্ডারা যেভাবে কুপিয়ে হত্যা করেছে, তা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়। তাঁরা বলেন, হত্যাকারীরা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর ও ছবিতে ইতিমধ্যেই চিহ্নিত। তারা সরকারি দলের ছাত্রসংগঠনের সদস্য জেনেও স্বরাষ্ট্রমন্ত্রীর নানামুখী বক্তব্য তাদের আড়াল করার চেষ্টা মাত্র।গণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়ক জোনায়েদ সাকির সভাপতিত্বে সমাবেশে আবদুস সাত্তার, মোশাররফ হোসেন, আখতারুজ্জামান প্রমুখ বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।