বিশ্বজুড়ে কলসিন্দুরের মেয়েরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মেয়ে ফুটবলারদের অনুশীলন। এদের অনেকেই জাতীয় দলে খেলার সুযোগ পেয়েছে। ছবিটি সম্প্রতি তোলা l এএফপি
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মেয়ে ফুটবলারদের অনুশীলন। এদের অনেকেই জাতীয় দলে খেলার সুযোগ পেয়েছে। ছবিটি সম্প্রতি তোলা l এএফপি

দেশের গণ্ডি ছাড়িয়ে এবার আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে ‘কলসিন্দুরের মেয়েরা’। ময়মনসিংহের প্রত্যন্ত ধোবাউড়া উপজেলার কলসিন্দুর গ্রামের এই কৃতী মেয়ে ফুটবলারদের নিয়ে প্রথম আলো বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছিল। সম্প্রতি প্রথম আলোর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রীতি-সম্মিলনীতে প্রচারিত হয় তাদের নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র অদম্য মেয়েরা। এ ছাড়া এই মেয়ে ফুটবলার এবং তাদের শিক্ষক ও কোচদের বিশেষভাবে সম্মান জানানো হয়। এর ধারাবাহিকতায় আন্তর্জাতিক গণমাধ্যমের নজরে আসে কলসিন্দুরের মেয়েরা। ভারতের বহুল প্রচারিত হিন্দুস্তান টাইমস, পাকিস্তানের ট্রিবিউন ও পাকিস্তান পোস্টসহ কয়েকটি পত্রিকা তাদের নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি প্রকাশ করেছে ‘বাংলাদেশি ভিলেজ গার্লস বেন্ড লাইক বেকহাম’ শিরোনামে একটি সচিত্র ফিচার।