বিশ্বনাথ ও ফেঞ্চুগঞ্জে ১৪৪ ধারা জারি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের বিশ্বনাথ ও ফেঞ্চুগঞ্জ উপজেলায় আজ সোমবার ১৪৪ ধারা জারি করা হয়েছে। জামায়াতের কেন্দ্রীয় কর্মসূচিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কায় স্থানীয় প্রশাসন এই উদ্যোগ নেয়। আজ সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বিশ্বনাথ উপজেলা সদর এলাকায় ১৪৪ ধারা জারি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোনামণি চাকমা। গতকাল রাতে এই তথ্য জানানো হয়।এদিকে, ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও বাজারে একই স্থানে আজ বেলা তিনটায় উপজেলা জামায়াত ও ছাত্রলীগ সভা আহ্বান করায় দুই পক্ষের সংঘাতের আশঙ্কা করা হচ্ছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে প্রশাসন সভাস্থলে ১৪৪ ধারা জারি করে। ইউএনও মুহামঞ্চদ লুৎফর রহমান গতকাল প্রথম আলোকে জানান, আজ (গতকাল) রাত ১২টা থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত মাইজগাঁও বাজার এলাকায় ১৪৪ ধারা বলবৎ থাকবে।