বিশ্বনাথ বিএনপির সভাপতি ফের গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিনকে ফের গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে নগরের পাঠানটুলা এলাকা থেকে মহানগর পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্র জানায়, ২০১১ সালের ১৭ এপ্রিল ইলিয়াস নিখোঁজ হওয়ার পর আন্দোলন চলাকালে বিশ্বনাথে একাধিক সহিংস ঘটনা ঘটে। এসব ঘটনার মামলায় জালাল আসামি হয়ে ইতিপূর্বে তিনবার কারাবরণ করেছেন। হরতালেভাঙচুরের মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।