বিশ্বনাথকে বাঁচাতে এগিয়ে আসুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের হাতীবান্ধা এস এস মডেল হাইস্কুল অ্যান্ড টেকনিক্যাল কলেজের অষ্টম শ্রেণীর মেধাবী ছাত্র বিশ্বনাথ বর্মণ। প্রাণচাঞ্চল্যে ভরপুর মেধাবী এই ছাত্র এখন বিছানায় শুয়ে কাতরাচ্ছে। অস্থিমজ্জার জটিল এক রোগ তার শরীরে বাসা বেঁধেছে। বর্তমানে সে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। এ কঠিন রোগ থেকে তাকে বাঁচাতে প্রয়োজন প্রচুর অর্থের। কিন্তু তার কৃষক বাবা কেশব চন্দ্র বর্মণের পক্ষে চিকিৎসার ব্যয়ভার বহন করা একেবারেই অসম্ভব।বিশ্বনাথ আবারও ক্লাসে ফিরে যেতে চায়। ফিরে যেতে চায় তার প্রিয় সহপাঠীদের মাঝে। তার স্বপ্ন, পড়ালেখা শেষ করে দরিদ্র মা-বাবার মুখে হাসি ফোটাবে। আসুন, আমরাও তার ওই স্বপ্নের সহযাত্রী হই। তাকে বাঁচিয়ে তুলি।সাহায্য পাঠানোর ঠিকানা: বিশ্বনাথ বর্মণ, সঞ্চয়ী হিসাব নং-১৭২৫০/৫২, সোনালী ব্যাংক লিমিটেড, হাতীবান্ধা শাখা, লালমনিরহাট। বিজ্ঞপ্তি।