বিশ্বনাথে আ.লীগ নেতার গোয়ালঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের বিশ্বনাথ উপজেলার পশ্চিমগাঁও গ্রামে গত বুধবার রাতে আওয়ামী লীগের নেতা আজমান আলীর গোয়ালঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। রাত আটটায় লাগানো আগুনে টিনশেডের তৈরি দুই কক্ষের ঘরটি মুহূর্তেই পুড়ে যায়। এতে কোনো প্রাণহানি না ঘটলেও প্রায় এক লাখ টাকার আসবাব পুড়ে যাওয়ার দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবার। স্থানীয় লোকজন, পুলিশ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সূত্রে জানা গেছে, বুধবার রাত আনুমানিক আটটার দিকে হঠাৎ বিকট শব্দ শুনে আজমান আলীর স্ত্রী সমলা বেগম জানালা দিয়ে বাহিরে তাকান। এ সময় তিনি তাঁদের গোয়ালঘরে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন।