বিশ্বনাথে এএসআইয়ের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বিশ্বনাথ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মাজহারুল ইসলামের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে পুলিশ সুপারের (এসপি) কাছে সঞ্চারকলিপি দিয়েছে গ্রামবাসী। গত বৃহস্পতিবার উপজেলার রামপাশা ইউনিয়নের আমতৈল গ্রামের ৪০ জন ব্যক্তি স্বাক্ষরিত ওই সঞ্চারকলিপি দেওয়া হয়।সঞ্চারকলিপিতে উল্লেখ করা হয়, তিন-চার মাস ধরে এএসআই মাজহারুল প্রায়ই আমতৈল বাজারে প্রবেশ করে গ্রামের নিরীহ ব্যক্তি ও ব্যবসায়ীকে আটক করে কৌশলে টাকা আদায় করে আবার ছেড়ে দেন। ভয়ে কেউ তাঁর এমন চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলে না। সর্বশেষ গত বুধবার রাতে গ্রামের ফারুক আহমদের ছেলে শুকুর আলীকে স্থানীয় গাজীর মোকাম এলাকায় আটক করে টাকা আদায়ের লক্ষ্যে তিনি মারধর করতে থাকেন। এ সময় শুকুরের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। এরপর মাজহারুলের অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী উত্তেজিত হয়ে তাঁকে অবরুদ্ধ করে রাখে। পরে স্থানীয় আওয়ামী লীগের নেতাদের হস্তক্ষেপে ও ওসির মধ্যস্থতায় তাঁকে ছেড়ে দেয় গ্রামবাসী।সঞ্চারকলিপি দেওয়ার বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ থানার পরিদর্শক (প্রশাসন) আবুল কালাম আজাদ বলেন, ‘আমার সঙ্গে যোগাযোগ করে মাজহারুল জুয়া খেলার আসামি ধরতে গিয়েছিলেন। পুলিশ দেখে দৌড় দিলে মাজহারুল শুকুর আলীকে আটক করেন। পরে এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, আটক ব্যক্তি জুয়ার সঙ্গে জড়িত নন। তাই তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে মাজহারুলের বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য নয়।