বিশ্বনাথে দুই পক্ষে সংঘর্ষে আহত ৫০
সিলেটের বিশ্বনাথ উপজেলার বাইশঘর গ্রামে সরকারি খাল দখল করার ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের (লিলা মিয়া-লাল মিয়া) লোকজনের মধ্যে বৃহস্পতিবার সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সরকারি খাল দখলকে কেন্দ্র দীর্ঘদিন ধরে উপজেলার দশঘর ইউনিয়নের বাইশঘর গ্রামের লাল মিয়া ও লিলা মিয়ার পক্ষের লোকজনের মধ্যে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার বিকেলে এ নিয়ে স্থানীয় জবর আলীর বাড়িতে এক সমঝোতা বৈঠক হয়। একপর্যায়ে বিকেল পাঁচটায় উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে বিশ্বনাথ থানার পুলিশ দুই ঘণ্টা পর ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।লাল মিয়া অভিযোগ করেন, ‘লিলা মিয়া পক্ষের লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায়।’ লিলা মিয়ার পক্ষের জয়নাল মিয়া অভিযোগ করেন, ‘লাল মিয়া পক্ষের লোকজন অতর্কিতভাবে আমাদের ওপর হামলা চালায়।’