বিশ্বনাথে দুই পক্ষের সংঘর্ষে আহত ৬
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের বিশ্বনাথ উপজেলায় কথা-কাটাকাটির জেরে গত শুক্রবার রাতে দুই পক্ষের সংঘর্ষে ৬ ব্যক্তি আহত হয়েছেন। উপজেলার রওদার গ্রামের সুহেল মিয়া ও জমশেদপুর গ্রামের জাকারিয়া মিয়ার সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। সংঘর্ষে সুহেল মিয়ার পক্ষের আহত ব্যক্তিরা হলেন: সুহেল মিয়া, ফজলু মিয়া ও শিশু মিয়া। জাকারিয়া মিয়ার সমর্থকদের পক্ষে আহত হন: জাকারিয়া মিয়া, সাবাজ মিয়া ও নজরুল মিয়া। গুরুতর আহত অবস্থায় ফজলু মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।বিশ্বনাথ থানার এসআই আবু হানিফ বলেন, এখন পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।