বিশ্বনাথে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে জমিজমাসংক্রান্ত বিরোধের জের ধরে গতকাল শুক্রবার দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। গ্রামের আপ্তাব আলী ও নূর মিয়া পক্ষের মধ্যে এই সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের রামদার আঘাতে ঘটনাস্থলেই আপ্তাব আলী (৬০) মারা যান। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নূর মিয়া (৫৫) ও আজিদ মিয়া (৫০) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আপ্তাব আলীর ছেলে ছায়েদুর রহমান বাদী হয়ে বিশ্বনাথ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।