বিশ্বনাথে ধর্ষণের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় সিলেটের বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ফখরুল আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ।দেওকলস দ্বি-পাক্ষিক উচ্চবিদ্যালয়ে একটি আলোচনা সভা থেকে গতকাল শনিবার তাঁকে গ্রেপ্তার করা হয়। ফখরুল আহমেদ এর আগে দুবার ওই ইউপির নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। বর্তমানে তিনি ওই বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির দায়িত্বে রয়েছেন।গত ১৪ মে দিবাগত রাতে উপজেলার সর্দারপাড়া গ্রামের এক বিধবার বাড়িতে দুর্বৃত্তরা হানা দেয়। দুর্বৃত্তরা ওই বিধবাকে গণধর্ষণ করে এবং তাঁর ছেলে ইমরান আহমদকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ফেলে যায়। এ ঘটনায় ২৩ মে ওই নারীর বড় ভাই বাদী হয়ে বিশ্বনাথ থানায় ফখরুলকে প্রধান আসামি করে মামলা করেন। এর আগে পুলিশ মামলার আরও তিন আসামি শুকুর আলী, জয়নাল আবেদিন ও লিটন মিয়াকে গ্রেপ্তার করে।