বিশ্বনাথে প্রতিপক্ষের হামলায় ৪ ছাত্রলীগ নেতা আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বিশ্বনাথে প্রতিপক্ষ গ্রুপের হামলায় ছাত্রলীগের চারজন নেতা আহত হয়েছেন। বিশ্বনাথ ডিগ্রি কলেজে আধিপত্য বিস্তার নিয়ে পূর্ব বিরোধের জের ধরে গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টায় এ হামলার ঘটনা ঘটেছে। হামলায় আহত ছাত্ররা হলেন, শীতল-রায়হান গ্রুপের জাবের আহমদ, শিপন আহমদ, জুনেদ আহমদ ও খালেদ মিয়া।হামলা সম্পর্কে রায়হান আহমদ বলেন, ‘বহিরাগতদের সঙ্গে নিয়ে পূর্বপরিকল্পনা অনুযায়ী রুবেল-মুজিব গ্রুপের সন্ত্রাসীরা আমাদের ওপর হামলা করেছে। এতে আমাদের কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন। পূর্বের হামলার জের ধরেই হামলা হয়েছে।’হামলা সম্পর্কে শাহ রুবেল আহমদ বলেন, হামলার সঙ্গে কোনো বহিরাগত জড়িত নয়। সবাই কলেজের ছাত্র ও ছাত্রলীগের নেতা-কর্মী। আগের হামলার ঘটনা নিয়ে বিরূপ মন্তব্য করা নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে হামলার ঘটনা ঘটেছে। বিশ্বনাথ থানার পরিদর্শক আশেক সুজা মামুন জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।গত ১ আগস্ট শীতল-রায়হান গ্রুপের হামলায় আহত হন রুবেল-মুজিব গ্রুপের মুজিবুর রহমান মুজিবসহ উভয় গ্রুপের ১০ জন নেতা-কর্মী।গ্রেপ্তার: সিলেটের বিশ্বনাথ থানা পুলিশ গত শুক্রবার দিবাগত রাতে প্রবাসী বাবুল মিয়া হত্যাসহ একাধিক ডাকাতি মামলার পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়ার ব্যক্তির নাম লুর‌্যাফুর রহমান (৩৮)। সে উপজেলার নাচুনী গ্রামের মরহুম আফতাব আলীর পুত্র। বিশ্বনাথ থানার এএসআই আবু মোখচ্ছেদ পিপিএম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে লুর‌্যাফুরকে তাঁর নিজ বাড়ির সড়ক থেকে গ্রেপ্তার করা হয়েছে।