বিশ্বনাথে বিএনপির শান্তিপূর্ণ হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বিশ্বনাথে গতকাল মঙ্গলবার অর্ধবেলা হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। ‘নিখোঁজ’ বিএনপি নেতা ইলিয়াস আলীর সন্ধান ও কারাগারে আটক ৯২ নেতা-কর্মীর মুক্তির দাবিতে উপজেলা বিএনপি ওই হরতাল আহ্বান করে।
হরতালের সমর্থনে পৃথক চারটি মিছিল করে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো। মিছিলগুলো উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। দিনের শুরুতে দোকানপাট বন্ধ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে খোলা শুরু হয়।