বিশ্বনাথে বিদ্যালয়ের কমিটির পদ নিয়ে সংঘর্ষ, আহত ৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের জগৎপুর গ্রামে গতকাল শনিবার দুপুরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত নয়জন আহত হয়েছেন। জগৎপুর-নিয়ামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দাতা সদস্য (ভূমিদাতা) পদ নিয়ে সমশের আলী ও ছোট মিয়া নামের দুই ব্যক্তির সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সংঘর্ষে সমশের আলীর পক্ষের অন্তত পাঁচজন আহত হন। এঁরা হলেন যুক্তরাজ্য-প্রবাসী সমশের আলী, প্রবাসী সফর আলী, তৈমুছ আলী, পারভেজ আহমদ ও সুনু মিয়া। ছোট মিয়াসহ তাঁর পক্ষের আহত ব্যক্তিরা হলেন তাঁর ছেলে মিন্টু মিয়া ও টুনু মিয়া এবং যুক্তরাষ্ট্র-প্রবাসী জেফা মিয়া।বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাথী রানী দাস বলেন, ‘আমরা শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য এ সময় বিদ্যালয় বন্ধ করে দিই।’ বিশ্বনাথ থানার উপ-পরিদর্শক হামিদুর রহমান বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। কেউ মামলা করলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’