বিশ্বনাথে মাদকাসক্ত দুই ছেলের বিরুদ্ধে দুই বাবার অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মারধরের অভিযোগে সিলেটের বিশ্বনাথ থানায় মাদকাসক্ত দুই ছেলের বিরুদ্ধে গতকাল সোমবার পৃথক লিখিত অভিযোগ করেছেন দুই বৃদ্ধ বাবা। অভিযুক্ত ব্যক্তিরা হলেন উপজেলার রামপাশা কোনাপাড়া গ্রামের আনফর আলীর ছেলে নজই মিয়া (২৫) ও শিমুলতলা গ্রামের ফজর আলীর ছেলে কয়েছ মিয়া (২৫)।অভিযোগকারীদের সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নজই ও কয়েছ মিয়া মাদক সেবন করছেন। মাদকের টাকা না পেয়ে প্রায়ই তাঁরা পরিবাবের সদস্যদের গালাগাল ও মারধর করেন। তাঁরা চুরি করে ঘরের জিনিসপত্র নিয়ে যান। সর্বশেষ গতকাল সকালে নজই ও কয়েছ তাঁদের বাবাকে মারধর করে আহত করেন। এর মধ্যে আনফর আলীর অবস্থা গুরুতর। ফজর আলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছেন। বিশ্বনাথ থানার পরিদর্শক (প্রশাসন) আশেক সুজা মামুন জানান, আনফর আলী ও ফজর আলীর অভিযোগ তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।