বিশ্বনাথে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের বিশ্বনাথে গত মঙ্গলবার প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের উদ্যোগে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ট্রাস্টের সাধারণ সম্পাদক মতছির খান। কাজী মুহাম্মদ মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বনাথ ডিগ্রি কলেজের অধ্যক্ষ সিরাজুল হক, আয়াছ মিয়া, আবদুল হাই, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গৌছ খান, সোলায়মান হোসেন, নবেন্দু জ্যোতি দে, মাওলানা আবদুর রউফ প্রমুখ।