বিশ্বনাথে স্কুলছাত্রী অপহরণ, মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বিশ্বনাথে গত শনিবার সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে পঞ্চম শ্রেণীর এক ছাত্রী অপহূত হয়েছে। গতকাল রোববার রাত নয়টা পর্যন্ত মেয়েটিকে উদ্ধার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে আবদুল করিম নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন। আবদুল করিম উপজেলার দূর্জাকাঁপন গ্রামের বাসিন্দা। অপহূত মেয়েটির এক সহপাঠী জানায়, তারা তিনজন শনিবার সকালে কোচিং ক্লাস করতে বিদ্যালয়ে যাচ্ছিল। বিদ্যালয়ের কাছ থেকে তাদের একজনকে অটোরিকশায় তুলে নিয়ে যায় বখাটে করিম। এ ব্যাপারে আবদুল করিমের ভাবি বলেন, প্রায় বছর খানেক আগে তাঁর দেবর করিমের সঙ্গে ওই মেয়ের বিয়ে হয়েছে। বিয়ের জন্য বরপক্ষ কনেপক্ষকে আট লাখ টাকাও দিয়েছে বলে তিনি দাবি করেন। তবে তাঁরা স্থানীয় সাংবাদিকদের বিয়ের কোনো কাগজপত্র দেখাতে পারেননি।বিশ্বনাথ থানার পরিদর্শক (তদন্ত) চান মিয়া বলেন, অপহূত ছাত্রীকে উদ্ধারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।