বিশ্বনাথে সড়ক দুর্ঘটনায় নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের বিশ্বনাথ উপজেলায় গতকাল বৃহস্পতিবার বাস ও সিএনজিচালিত অটেরিকশার (সিএনজি) মুখোমুখি সংঘর্ষে ফিরোজ আলী (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।এ ছাড়া পারভীন বেগম (৩২) নামে এক নারী ও ফারজানা বেগম (৭) নামের এক শিশু আহত হয়েছে। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার গোলচন্দ বাজারে একটি সিলেটগামী বাস ও গোবিন্দগঞ্জগামী সিএনজির মুখোমুখি সংঘর্ষে ওই হতাহতের ঘটনা ঘটে।