বিশ্বনাথে ১৪৪ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বিশ্বনাথ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে একই স্থানে সমাবেশ ডাকায় সেখানে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। আজ মঙ্গলবার সকাল ছয়টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা বহাল থাকবে।উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলা জামায়াত মানবতাবিরোধীদের বিচার ট্রাইব্যুনাল বাতিলসহ বিভিন্ন দাবিতে উপজেলার নতুন বাজার এলাকার অটোরিকশা স্ট্যান্ডের সামনে সকাল ১০টায় সমাবেশ আহ্বান করে। এদিকে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ একই স্থানে বেলা ১১টায় মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসি ও রায় কার্যকর করার দাবিতে পৃথক সমাবেশ আহ্বান করে।