বিশ্বনাথে ২১ দিনেও উদ্ধার হয়নি সেই অপহূত স্কুলছাত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বিশ্বনাথে অপহরণের ২১ দিন পরও উদ্ধার হয়নি অপহূত ওই স্কুলছাত্রী। গত ২২ অক্টোবর সকাল সাড়ে নয়টায় বিদ্যালয়ে (কোচিং ক্লাসে) যাওয়ার পথে তাকে অপহরণ করে উপজেলার দূর্জাকাপন গ্রামের মরহুম ইছকন্দর আলীর ছেলে বখাটে আবদুল করিম। থানার পুলিশ গত বৃহস্পতিবার দিবাগত রাতে অপহরণকারীর বড় ভাই সোনাফর আলীকে (৫৯) নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে।অপহরণের পর স্থানীয় সাংবাদিকদের ওই স্কুলছাত্রীর এক সহপাঠী জানিয়েছিল, অপহরণের দিন ওই ছাত্রী, তাদের আরেক সহপাঠীসহ তিনজন একসঙ্গে বিদ্যালয়ে আসার পথে বিদ্যালয়ের অদূরে আবদুল্লাহর বাড়ির সামনে থেকে বখাটে করিম ওই ছাত্রীকে জোর করে অটোরিকশায় তুলে নিয়ে পালিয়ে গেছে। বিশ্বনাথ থানার পরিদর্শক (তদন্ত) চান মিয়া জানান, বিদ্যালয়ের ছাত্রী অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে অপহরণকারীর ভাই সোনাফর আলীকে গ্রেপ্তার করা হয়েছে।