বিশ্বনাথে ‘পলো বাওয়া’ উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের মাঝগাঁও-পশ্চিমগাঁও গ্রামের দক্ষিণে অবস্থিত বেঈয়ার বিলে বার্ষিক ‘পলো বাওয়া’ উৎসব গতকাল রোববার পালিত হয়েছে। উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে প্রতিবছর ওই বিলে মাছ শিকার করেন স্থানীয় বাসিন্দারা। তবে গতকালের উৎসবে মাছ শিকারে প্রধান বাধা হয়ে দাঁড়ায় কচুরিপানা।মাছ শিকার করতে বিলে নামা যুক্তরাজ্যপ্রবাসী ফয়ছল খান বলেন, ‘কচুরিপানা মাছ মারতে দিল না।’স্থানীয় সূত্রে জানা গেছে, বহুকাল আগে থেকে ওই গ্রামের বাসিন্দারা ফাল্গুন মাসে একসঙ্গে পলো বাওয়া উৎসব পালন করে আসছেন। স্থানীয় বাসিন্দা গিয়াস উদ্দিন বলেন, বিলে বড় মাছ তেমন নেই। তবে মাছ শিকার করতে আসা প্রত্যেকেই কিছু ছোট মাছ শিকার করতে পেরেছেন।