বিশ্বনাথের মাদারই হাওরে বার্ষিক পলো বাওয়া উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বিশ্বনাথ উপজেলার মাদারই হাওরে গতকাল সোমবার বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে বার্ষিক পলো বাওয়া উৎসব। অন্য বছরের চেয়ে এ বছর মাছ ধরা পড়েছে অনেক বেশি। তাই হাতেগোনা কয়েকজন ছাড়া সবাই মাছ হাতে বাড়ি ফিরেছেন। সকাল আটটা থেকে দুপুর ১২টা পর্যন্ত পলো বাওয়া উৎসব হলেও সন্ধ্যার পূর্ব পর্যন্ত বিভিন্ন বয়সের মানুষকে মাছ শিকার করতে দেখা গেছে।মাছ শিকার করতে আসা উপজেলার সেনারগাঁও গ্রামের বাসিন্দা ব্যবসায়ী কয়েছ আলী বলেন, ‘ছোট বেলা থেকেই মাছ ধরার প্রতি আমার আকর্ষণ বেশি। তাই এখনো কাজের ফাঁকে সুযোগ পেলেই মাছ শিকারে চলে যাই।’জানা গেছে, উপজেলার ভোগশাইল, মুফতিরচক, সরুয়ালা, ব্যাকারগাঁও, দণ্ডপাণিপুর, পশ্চিম শ্বাসরাম, সাধুগ্রাম, ধীতপুর, ইকবালপুর, সেনারগাঁও, মণ্ডলকাপন, চান্দশিরকাপন, সুড়িরখাল গ্রামের লোকজন পলো বাওয়া উৎসবে যোগ দেন। একেকটি মাছ ধরার পর হাওরের বাতাসে ভেসে ওঠে একেকটি আওয়াজ।পলো বাওয়া উৎসবে ধরা পড়া মাছগুলোর মধ্যে বোয়াল, শোল, ঘাগট, গজার, রুইয়ের সংখ্যাই ছিল বেশি। এ ছাড়া জাল দিয়ে বিভিন্ন ধরনের ছোট মাছ ধরেন শিকারিরা।