প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসরায়েলি সহিংসতায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় মানবিক বিপর্যয়ের জন্য বিশ্বনেতাদের উদাসীনতাকে দায়ী করে ক্ষোভ প্রকাশ করেছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত এ কে আবদুল মোমেন।
গত মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মধ্যপ্রাচ্য পরিস্থিতি বিষয়ে এক উন্মুক্ত বিতর্ক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশসহ জাতিসংঘের ৬০টির বেশি সদস্যরাষ্ট্র অংশ নেয়। সেখানেই বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ক্ষোভ প্রকাশ করেন। খবর তথ্য বিবরণীর।