বিশ্ববিদ্যালয় ছাত্র হত্যা মামলায় গ্রেপ্তার আরও ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইয়াসির আরাফাত ওরফে ইমন হত্যা মামলায় আরও এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম মো. ইলিয়াছ। গতকাল বৃহস্পতিবার সকালে নগরের দেওয়ানবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে বাকলিয়া থানার পুলিশ।
বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, ইমন হত্যা মামলায় চার আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। জবানবন্দিতে ইলিয়াছের নাম আসায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করতে আদালতে রিমান্ডের আবেদন জানানো হবে।
২০১৪ সালের ৪ মে দেওয়ানবাজার এলাকায় ইমনকে গুলি করে দুর্বৃত্তরা। ৭ মে ঢাকার একটি হাসপাতালে মারা যান তিনি।