বিশ্ববিদ্যালয় দিবস উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) দিবস ও যুগপূর্তি উপলক্ষে গতকাল মঙ্গলবার দিনব্যাপী নানা অনুষ্ঠান উদ্যাপিত হয়েছে। জাতীয় পতাকা উত্তোলন, কেক কেটে ও পায়রা উড়িয়ে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এর উদ্বোধন করেন।
উৎসবের উদ্বোধন শেষে ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের শহীদ আহসান উল্লাহ মাস্টার মিলনায়তনে ‘প্রযুক্তির হাত ধরি, ডিজিটাল বাংলাদেশ গড়ি/ ডুয়েট মোদের স্বপ্নের দিশারি’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত সভা হয়।
আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আলাউদ্দিন সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।