প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরে বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সংসদ নামের একটি সংগঠন। গতকাল শনিবার সকাল ১০টায় শহরের ক্লাব সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন পিরোজপুর পৌরসভার প্যানেল মেয়র মিনারা বেগম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম, মহিলা পরিষদের সভানেত্রী মনিকা মণ্ডল, সাংবাদিক গৌতম রায় চৌধুরী প্রমুখ।