প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্বাসের পর আলোচনা হলেও সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দাবি পূরণে এখনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত হয়নি। এ অবস্থায় আজ বৃহস্পতিবার সাধারণ সভা ডেকেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে এই সভা অনুষ্ঠিত হবে।
জানতে চাইলে ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদউদ্দিন আহমেদ গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, আলোচনা চলছে। তাঁরা আশাবাদী, একটি সুষ্ঠু সমাধান হবে। আজকের সভায় আলোচনার বিষয়বস্তু তুলে ধরা হবে।
ফেডারেশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজকের সভায় দাবি-দাওয়ার অগ্রগতি পর্যবেক্ষণ করে পরবর্তী করণীয় ঠিক করা হবে।