প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় পে-স্কেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেতনকাঠামো পুনর্নির্ধারণের দাবিতে আগামী রোববার পূর্ণদিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।গত বুধবার রাত সাড়ে নয়টায় শিক্ষক সমিতির সাধারণ সভা থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আনন্দ কুমার সাহা বলেন, প্রস্তাবিত অষ্টম জাতীয় পে-স্কেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেতনে অবমূল্যায়ন করা হয়েছে। তাই এর প্রতিবাদে আগামী রোববার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি পালন করবেন শিক্ষকেরা।একই সঙ্গে ওই দিন বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে সকাল ১০টা থেকে দুই ঘণ্টা অবস্থান ধর্মঘট পালন করা হবে।