প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ৩০ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর পাঁচটি অনুষদ (স্কুল) ও একটি ইনস্টিটিউটের অধীনে ২৪টি বিভাগে (ডিসিপ্লিনে) মোট এক হাজার ২৫টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে ৩১ হাজার ৪৭৭ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। ভর্তিসংক্রান্ত তথ্যাবলি খুলনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.ku.ac.bd/admission) পাওয়া যাবে।