প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর বালিয়াকান্দির পদমদীতে মীর মশাররফ হোসেন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন করেছে জেলার ২৭টি সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। গতকাল মঙ্গলবার জেলা প্রেসক্লাবের সামনের সড়কে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ করা হয়। সাহিত্যিক মীর মশাররফ হোসেনের জ্ঞাতি ভাই নবাব মীর মহম্মদ আলী বালিয়াকান্দির পদমদীতে শিক্ষা-সামাজিক প্রতিষ্ঠান স্থাপনের জন্য ১০৩ একর জায়গা ওয়াক্ফ করে গেছেন। রাজবাড়ীবাসী দীর্ঘদিন ধরে সেখানে একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি জানিয়ে আসছে।