বিশ্ববিদ্যালয় খুলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র ঈদুল আজহা ও শারদীয় দুর্গাপূজার ছুটি শেষে কাল সোমবার খুলছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। ওই দিন থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম শুরু হবে বলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর সূত্র জানিয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব বলেন, গত ২৯ সেপ্টেম্বর থেকে প্রশাসনিক এবং ২৫ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত শিক্ষা কার্যক্রম বন্ধ ছিল। দীর্ঘ ছুটি শেষে কাল সোমবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম শুরু হচ্ছে।