বিশ্ববিদ্যালয় খুলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৮ দিন বন্ধ থাকার পর ১০ মে সোমবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) খুলছে। এর আগে বিশ্ববিদ্যালয়ের হলগুলো খুলে দেওয়া হবে। গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে শিক্ষকদের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা জানান, এ ছাড়া সভায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড ও মিছিল-মিটিং নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে।