বিশ্ববিদ্যালয় খুলে দিতে সমাধান খুঁজছে প্রশাসন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয় খুলে দিতে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজছে প্রশাসন। এ জন্য তারা সব মহলের সার্বিক সহযোগিতা কামনা করেছে।
গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক ইলিয়াছ হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাধারণ ছাত্রছাত্রীদের দাবির পরিপ্রেক্ষিতে আন্দোলন চলাকালেই প্রশাসন বর্ধিত ফি প্রত্যাহারের ঘোষণা দেয়। অন্য দাবিগুলো নিয়ে ইতিমধ্যে আন্দোলনকারীদের সঙ্গে প্রশাসন দুই দফা বৈঠক করেছে।
বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম এবং তাতে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রশাসন চেষ্টা চালিয়ে যাচ্ছে। সব মহলের সঙ্গে আলোচনা সাপেক্ষে একটি শান্তিপূর্ণ সমাধানের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম চালু করতে প্রশাসন বদ্ধপরিকর।