প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইন্টারনেটের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক কলেজছাত্রীর অশালীন ছবি দেওয়ার দায়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শাকিল আহমেদকে (২৩) দেড় বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আনোয়ার পাশা গতকাল এ সাজা দেন।র্যাব সূত্র জানায়, গতকাল বিকেল তিনটার দিকে র্যাব-১-এর কার্যালয়ে এক কলেজছাত্রী ফোনে অভিযোগ করেন, শাকিল আহমেদ নামের এক যুবক পূর্ব পরিচয়ের সূত্র ধরে মুঠোফোনে তাঁকে অশ্লীল খুদেবার্তা পাঠান। ইন্টারনেটে তাঁর আপত্তিকর ছবিও দেন। এ অভিযোগের পর র্যাব-১-এর মেজর এস এম মহিউদ্দিনের নেতৃত্বে একটি দল শাকিলের উত্তরার বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করেন। শাকিল নিজেকে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে জানান।